আমি এখন ও পারিনি তোমার মত করে ভুলে যেতে আমাদের স্বপ্ন গুলো । পারিনি ভুলে যেতে তুমি নামের সেই অতীত টাকে .......

পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো ,
কাউকে হাসতে দেখা ।
তার চেয়েও ভালো লাগবে ,
যদি আমি জানতে পারি ,
আমার কারণেই একজনের
মুখে হাসি ফুটে উঠেছে ।

_______________________________________________________________________
_______________________________________________________________________
 
কিছু মানুষ,
তোমায় মূল্য দিবে না____!
তাই বলে তুমি নিজেকে,
মূল্যহীন মনে করো না____!
এমন কেউ তোমার জন্য অপেক্ষায়,
আছে যার কাছেতুমি,
পৃথিবীর সবথেকে বেশী
মূল্যবান___!
যে কিনা তোমাকে,
নিজের চেয়েও বেশি
ভালোবাসে____!

_______________________________________________________________________
_______________________________________________________________________
 

আজ হয়তো তুমি অন্য কারো
বুকে মাথা রেখে সুখের স্বপ্ন বুনছ ,
আর আমি তোমার আর আমার ভেঙে যাওয়া
স্বপ্ন গুলোকে বুকের মাঝে পুষছি ,
কারণ আমি এখন ও পারিনি তোমার মত করে
ভুলে যেতে আমাদের স্বপ্ন গুলো ।
পারিনি ভুলে যেতে তুমি নামের সেই অতীত টাকে ।
জানি না কোন দিন পারবো কি না ?
এখন তোমার কথা ভাবতে গেলে বুকের মাঝে কেমন যেন করে উঠে ......
একটা অজানা কষ্ট আমাকে কিছুটা সময়ের জন্য নীরব করে দেয়।
তবুও চাই ভালো থেকো তুমি অন্য কারো বুকেই সুখে থাক।
আমি না হয় তোমার সুখ গুলো দেখে বেঁচে থাকবো
জীবনের বাঁকি দিন গুলো, তবুও তোমার মত মিথ্যে করে
অন্য কাউ কে নাই বললাম ভালোবাসি তোমায় . 

শত ব্যস্ততার মাঝেও নিজের প্রিয় মানুষটির জন্য একটুখানি সময় বের কর...

বিশ্বাসের পাত্র সবাই হতে পারে না...বিশ্বাস করে ভালোবাসা পাওয়ার মত যোগ্য সবাই হতে পারে না...ভালোবেসে একে অপরকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা সবাই রাখে না...
পৃথিবীতে অসংখ্য ছেলে থাকতে মেয়েটি তোমাকেই বেছে নিয়েছে... আবার; পৃথিবীতে অসংখ্য মেয়ে থাকতে ছেলেটি তোমাকেই বেছে নিয়েছে...এই বিশ্বাসের অমর্যাদা কর না... ভালবাসার মানুষটিকে শক্ত করে ধরে রাখো...পরম ভালোবাসা দিয়ে বুকের খাঁচার ভেতর বন্দি করে  রাখ...ভালবাসার মানুষটিকে সন্মান করতে শিখ... জীবন মানেই ব্যস্ততা...শত ব্যস্ততার মাঝেও নিজের  প্রিয় মানুষটির জন্য একটুখানি সময় বের কর...সময় করে দুজনে কাশফুলের মধ্যে বা কখনও লেক পাড়ে  বস...হাতে হাত রেখে তার মনের কথা শোন... মনে রাখবে; তোমার একটুখানি অবহেলা, প্রিয়  মানুষটির হাজারো দীর্ঘশ্বাসের কারণ !! কিন্তু এটা কেউ বোঝে না, বুঝলেও কেউ মানে না, মানলেও কেউ  নিজেকে শুধরায় না !! নিজেকে শুধরাও, প্রিয় মানুষটিকে ভালবাসার মত ভালোবাস..